
মোঃ আরাফাত সানি, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজার জেলা ছাত্রদলের সিদ্ধান্তক্রমে অবশেষে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত উখিয়া উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ত্যাগী ছাত্রনেতা রিদুয়ানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজাউল করিম।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি- আলী হোসাইন সুমন, আব্দুল্লাহ আল মামুন, আবু সাদেক সম্রাট, আতাউল ইসলাম বাবুল ও ওমর ফারুক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- নুরুল আলম ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক- আব্দুল ওয়াহিদ মানিক, হাশেম সিকদার জিসান, হারুনুর রশিদ বাপ্পী, সহ-সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান জিসাদ।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের বিষয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “দীর্ঘদিন পর উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের মাধ্যমে সীমান্ত উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। নতুন নেতৃত্ব ছাত্র সমাজের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”
এদিকে নতুন কমিটি ঘোষণার পর উখিয়া জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় এবং জেলা ছাত্রদলের আস্থার প্রতিদান হিসেবে আমরা উখিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে সুসংগঠিত করবো।” ইনশাআল্লাহ।
copy off
Leave a Reply