1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান

চকরিয়া মাতামুহুরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার| Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম রাশেদ:পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদীর বাঘগুজারা পয়েন্ট থেকে আরমান হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। (মঙ্গলবার)২জুন সকাল ১১টার দিকে আরমান ডিঙ্গী নৌকা থেকে নদীর পানিতে পড়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করা হয়। খবর পেয়ে পেকুয়ার দমকল বাহিনীর সদস্যরা বুধবার দুপুরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এছাড়া চট্টগ্রামের ডুবুরী বাহিনীও উদ্ধার অভিযান অব্যহত রাখেন। বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় উৎসুক জনতা।ওই সময় থেকে নিখোঁজ ছিলেন আরমান। প্রায় ১৭ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরমান চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। জানাগেছে,আরমান ওইদিন মাতামুহুরী নদীর বাঘগুজারা বাজার পয়েন্টে একটি মাছ ধরার ডিঙ্গী নৌকায় খেলছিল। এ সময় তিনি নদীতে পড়ে যায়। বুধবার বিকেলে আকতার মিয়া চৌধুরী খামার সংলগ্ন স্লুুইচ গেইট পাশে নদীর প্রায় এক কি.মিটার অদুরবর্তী স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে আরমান নিখোঁজ হওয়ার পর থেকে নদীর দুই পাড়ে শত শত উৎসুক নারী পুরুষ ভীড় জমায়। কোনাখালী ইউপির চেয়ারম্যান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off