1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

বাংলাদেশ টসে হেরে বোলিংয়ে পাকিস্তান

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক-
দীর্ঘ ১৬ বছর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান সাইফ হাসানের।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে ২০২০ সালের টেস্ট অভিযান শুরু করছে টাইগাররা। এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে সিরিজ খেলতে গেলো মুমিনুল হকের দল। এর আগে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ছিল ঐতিহাসিক গোলাপি বলের ক্রিকেটও।

এবার দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে টাইগাররা। তবে এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে সাম্প্রতিক সময়ের দুঃসময়টা দূর করতে চায় মুমিনুল হকের দল।

রাওয়ালপিন্ডি টেস্টের আগে এমনটাই জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমনকি সিরিজ জয়ের প্রত্যাশাও রয়েছে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

লাল বলের ক্রিকেটে দু’দলের ১০ বারের সাক্ষাতে ৯ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বাকি ম্যাচটি ড্র হয়েছে। অবশ্য নিজেদের শেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তানও স্বস্তিতে নেই। কারণ গত ২৩ বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট জিতেনি স্বাগতিকরা। গত চার ম্যাচের মধ্যে তারা তিন ম্যাচে হেরেছে এখানে।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমুনিল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ- শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক) বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহীন আফ্রিদি নাসিম শাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!