1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

করোনায় আটকে আছে ‘রোহিঙ্গা’

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত।পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিঙ্গা নারী, শিশুদের অমানবিক জীবনের ছবি প্রকাশিত হয়েছে, যা দেখে অনেকেই শিউরে উঠছেন। এ বিষয় নিয়েই ‘রোহিঙ্গা’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

২০১৭ সালে এর দৃশ্যধারণ শুরু করেন এই নির্মাতা। গত বছর এর শুটিং শেষ করে মুক্তির প্রস্তুতি নেন। চলতি বছরে এটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে এই পরিকল্পনা ভেস্তে গেছে। করোনা সংক্রমণ রোধে গত তিন মাস ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। স্বাভাবিক কারণে সিনেমাটি মুক্তি দিতে পারছেন না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ‌রোহিঙ্গা সিনেমার নির্মাণ কাজ শেষ করেছি অনেক আগেই। মুক্তির জন্য প্রস্তুতিও নিয়েছি। এর মধ্যে করোনা মহামারিতে পড়ে গেলাম। এখন সিনেমা হল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে সিনেমাটি আর মুক্তি দিতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেব।

‘রোহিঙ্গা’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি, ওমর আয়াজ অনি, সুচি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি, মিন্টু, শ্রেয়া, তাওহিদ, ইনাম আহমেদ প্রমুখ। চিত্রগ্রহণে রয়েছেন আসাদুজ্জামান মজনু।

উখিয়া, টেকনাফ ও নাফ নদীতে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক। এটি যৌথভাবে প্রযোজনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও শবনম শেহনাজ চৌধুরী। ২০০৯ সালে নির্মিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। এছাড়া তার ‘শেষ কথা’ নামের সিনেমার শুটিং শেষ করেছেন। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!