1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৬১ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক:কক্সবাজার

গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও কক্সবাজার ও এর আশপাশের এলাকায় থেমে নেই সেনাবাহিনীর ত্রাণ বিতরণ ও অন্যান্য জনসেবা মূলক কার্যক্রম।
১৯ জুন (শুক্রবার)-বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার জেলার রামু উপজেলায় গরীব, অসহায় এবং গর্ভবতী মায়েদের ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনা ও জিওসি ১০পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় গত কয়েক দিনের প্রবল বর্ষনকে উপেক্ষা করে রামু সেনানিবাসের সেনা সদস্যরা উপজেলার অসহায় গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সেনা সদস্যরা গত কয়েকদিনের ভারিবর্ষণে ক্ষতিগ্রস্থ গরীব এবং দূস্থ পরিবারের নিকটও ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।

কক্সবাজার জেলাকে রেড জোন চিহ্নিত করন ও লক ডাউন ঘোষনার পর থেকে সেনাসদস্যরা লক ডাউন কার্যকর করার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, বিনামূল্যের সেনা বাজার পরিচালনা, জীবানুনাশক স্প্রে করা ও সচেতনতাবৃদ্ধিসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়। এ দিকে করোনা সংকট ও প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে গরীব ও অসহায় মানুষ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সাহায্য পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন। এলাকার সর্বস্তরের জনগণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ কে ব্যাপক প্রসংশা করেছেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষরা খুবই উপকৃত হচ্ছেন বলে জানান এলাকাবাসীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off