1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

কক্সবাজারে সেনাপরিবার সমিতি কর্তৃক গর্ভবতী মা’দের সচেতনতামূলক কর্মসূচী,বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৬৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি::

সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক গর্ভবতী মায়েদের সচেতনতামূলক কর্মসূচী, বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ধারণ করে ২৩ জুন (মঙ্গলবার)- সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক রামু উপজেলার অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, করোনা পরিস্থিতিতে গর্ভকালীন নিরাপত্তার বিষয়ে সচেতনতা তৈরী ও খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সম্মানিত সভানেত্রী বেগম শারমিন মাঈন।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর উদ্যোগে প্রায় ১০০ জন গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সচেতনতামূলক নির্দেশিকা বিতরণ, চিকিৎসা সামগ্রী সহায়তা ও খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়, যা মাসব্যাপি কক্সবাজার এর বিভিন্ন এলাকায় চলমান থাকবে। মাতৃকালীন এই চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসকদল দ্বারা পরিচালিত হয়। পরবর্তীতে করোনাকালীন সময়ে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা বিষয়ে বিশেষজ্ঞ মহিলা ডাক্তার ও গাইনোকলজিস্ট কর্তৃক সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

উল্লেখ্য যে, সেনা পরিবার কল্যাণ সমিতি সংক্ষেপে ‘সেপকস’ সেনাবাহিনীর একটি কল্যানমূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার, নন-কমিশন্ড অফিসার, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীদের পরিবারবর্গের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, অর্থনৈতিক ও অন্যান্য কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। কল্যাণমূলক এই প্রতিষ্ঠানটি বিভিন্ন পরিমন্ডলে আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি দুঃস্থ, অসহায় জনসাধারণের জন্য ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে থাকে। ইতোপূর্বে সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক এ এলাকার গরীব ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আগত অভাবী প্রসুতি মায়েরা সেনা পরিবার কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত এ ধরনের সময়পোযগী কল্যাণমূলক কাজের ভূয়ষী প্রশংসা ও দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off