1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

৯০ হাজার ইয়াবাসহ টেকনাফের দেলোয়ার হিমছড়িতে আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৬৫০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::

কক্সবাজারের রামুতে হিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিচ ইয়াবা সহ দেলায়ার হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক মাদক কারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের বাসিন্দা মৃত নুরুচ্ছালামের পুত্র।

৯ জুলাই (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ হতে ট্রলার যোগে হিমছড়ি এসে হিমছড়ির সাহাত উসমান বিন আফনান (রাঃ) হেফজখানা পাড়ার জৈনক আবু তাহেরের মুদির দোকান সংলগ্ন টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার পশ্চিমপার্শ্বে মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে আসামী দেলোয়ার হোসেনকে আটক করে। তবে তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লক্ষ টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off