1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

ইনানীতে ঝুলন্ত গাছে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার!

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৬৫৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক::

উখিয়া প্রতিনিধি: 

কক্সবাজারের উখিয়ার ইনানীর মৌঃ শফির বিল এলাকা হতে শারমিন আক্তার তোফা (১৫) নামক এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগাানো গাছের ডালে ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার আলী আহমদের মেয়ে ও ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ষষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিনকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই স্থানীয়রা।

খবর পেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ ও ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে। নিহতের পিতা আলী আহমদ জানান, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না দেখে খুঁজতে বের হয়। তখন এক পর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে গাছের ডালে ঝুলানো অবস্থায় মেয়ের সন্ধান মেলে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ফুফাতো ভাইকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।

পরিবারসহ অনেকের সন্দেহ গাছের ডালে গলায় ফাঁসের লক্ষণ দেখে পরিবারসহ অনেকেরই সন্দেহ এটি হত্যা নাকি আত্মহত্যা। উদ্ধারকৃত স্কুল ছাত্রীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off