1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

কক্সবাজার উত্তর বনবিভাগের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি কমল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৬৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম মো:রাশেদ :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজারের রামুতে কক্সবাজার উত্তর বনবিভাগের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় ৩০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এর আগে তিনি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশকে সবুজায়ুন করতে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান করেন।

কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁঘখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা, বনবিভাগের সদর কর্মকর্তা এমদাদুল হক সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় বনকর্মকর্তা তৌহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বনবিভাগের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির এসব গাছের চারা পর্যক্রমে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off