
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে মাতৃগর্ভ থেকে সিজারের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে মায়ের কুলে সন্তান তুলে দিয়েছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একদল চিকিৎসক।
শ্যালিকা জান্নাতুল ফেরদৌস স্বামী মৌলভী শাকের আহমদ গ্রাম-পূর্ব সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ এর ৫ম কন্যা ভুমিষ্ঠ হওয়ায় জম্মের পর পর তার নামকরণ করা হয় মুবাশ্বরা জান্নাত (লিলি) এবং সাথে সাথে শিশু কন্যার পিতা মৌলভী শাকের আহমদ ইসলাম ধর্মের বিধানমতে আযান দেন এবং খুশিতে মিষ্টি বিতরণ করেন।
বর্তমানে ভুমিষ্ট শিশুর পিতা মৌলভী শাকের আহমদ প্রগতি লাইফ ইন্সুরেন্স এর শামলাপুর অফিসের রিজিয়ন কো-অর্ডিনেটর পদে কর্মরত আছেন। শ্যালিকার ৫ম কন্যা সন্তান ভুমিষ্ট করাতে যারা অপ্রাণ চেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে অসাধ্যকে সাধন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও কর্মময় জীবনের সাফলতা কামনা করেছেন-দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইন।
copy off
Leave a Reply