1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে মৃত্যুবরণকারী পুলিশের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবার’র মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবার এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবার’র মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ সবার সাথে ভাগ করে নিতে এ মহতী উদ্যোগ গ্রহণ করেন। গত ২৫ জুলাই ২০২০খ্রিঃ কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ সদস্য ও তাদের পরিবার এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের এবং সপরিবারে কর্মস্থলে বসবাসকারী পুলিশ সদস্যদের মাঝে “ঈদ উপহার সামগ্রী”এবং সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও আনসার সদস্যদের মাঝে বিছানার চাদর বিতরণ করেন। এছাড়াও মেস বয় ও বাবুর্চিদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(সদর), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(ইন-সার্ভিস), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক), জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, সিভিল স্টাফ, মেসবয়, বাবুর্চি, আনসারসহ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারবর্গ। প্রধান অতিথি, পুলিশ সুপার মহোদয় বক্তব্যের শুরুতে সবাইকে পবিত্র ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ কামনা করেন এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরনকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!