1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন, টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি/সম্পাদক ও সহ-সভাপতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ডেস্ক  (টেকনাফ৭১)

 

পহেলা আগষ্ট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টেকনাফ উপজেলার সকল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রেমী ও সর্বস্তরের সকলকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান এবং সহ-সভাপতি হেলাল উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন ।

করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল আযহার উদযাপন করতে যাচ্ছি । পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে নিয়ে আশুক খুশীর বার্তা। ঈদের খুশী ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। তবে করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ হবে ভিন্নভাবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ অবস্থান থেকে গরু মহিষ ছাগল জবাই এবং পবিত্র ঈদুল আযহা উদযাপন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘতম রজনী শেষেও একসময় ভোরের আলো আ‌সে। তেমনি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেই দিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈ‌দের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘ‌রে ব‌সেই উপ‌ভোগ করুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।

তাঁরা সবার কল্যাণ কামনা করে বলেন, সম্প্রতি করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদের নামাজ আদায়ের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে নিজ ঘরেই ঈদ পালন করার জন্য সকল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া প্রেমী ও সর্বস্তরের সকলকে আন্তরিক ভাবে অনুরোধ জানিয়েছেন।

ঈদ শুভেচ্ছায়
টেকনাফ উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান এবং সহ-সভাপতি হেলাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off