1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত–টেকনাফ ৭১

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, শেখ রাসেল::কক্সবাজারের টেকনাফে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলা মিলনায়তনে সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও বিভিন্ন ইউনিয়নে মেম্বার ও মহিলা মেম্বার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, অবৈধ উপায়ে বেশি খরচে বিদেশে গমন যাতে না করে তার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারি নিয়ম মেনে যারা বিদেশে কর্মসংস্থানের জন্য যায়, তারা হয়রানি হয় না। যারা দালাল ও বেআইনিভাবে যাবে, তারা বিপদে পড়ে।

তবে প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তাই বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের সকল মানুষকে আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি যারা বৈধভাবে বিদেশ গমন করতে চাই তাদের সরকারি ভাবে সহযোগিতা করুন। সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা ও প্রতিনিধি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off