1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

দেড় লাখ পিস ইয়াবাসহ ০৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব || Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি::

দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৭০০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন উত্তর দেয়াং ভেল্লাপাড়া ওশান স্টেট এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে ১। মোঃ ইমাম হোসেন মজুমদার (২৬) এবং ২। মোঃ মির হোসেন (২৯) কে আটক করে। এসময় ৭৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার (চট্র-মেট্রো-গ-১২-৯৫০৬) জব্দ করা হয়।

গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৯৩৫ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন হাফেজনগর এলাকা হতে আসামী মোঃ আরাফাত হোসেন (২৩) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে মোটর সাইকেলের সাইড কভারের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৯,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত মোটর সাইকেলটি (চট্র-মেট্রো-ল-১৫-৯৫৪৯) জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৫৫০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন পুকুরিয়া তেচরীপাড়া এলাকা হতে ৮,০০০ পিস ইয়াবাসহ ১। মোঃ ইসমাঈল(৩৮), ২। সুমি আকতার(২৫), ৩। একজন অপ্রাপ্তবয়স্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’কে আটক করে। আসামীগণ এসকল ইয়াবা সুকৌশলে জুতার ভিতরে বহন করছিল।

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০৪০০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন ০২ নং জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগর বাজারে বিশেষ চেকপোস্ট স্থাপন করে আসামী ১। ইমরান (২৬), পিতা-রফিকুল ইসলাম এবং একজন কিশোর’কে আটক করে। এসময় ট্রাকের উপরে কথিত মুকুটের ভিতরে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত ট্রাকটি (চট্ট-মেট্টো -ট-১১-৮৩২৬) জব্দ করা হয়।

উদ্ধারকৃত সর্বমোট ১,৫৪,৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০৭ কোটি ৭১ লক্ষ ৯০ হাজার টাকা এবং আটককৃত প্রাইভেট কার, ট্রাক এবং মোটর সাইকেলের আনুমানিক মূল্য ৭৭ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা ও মহানগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off