1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে জমির দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫ – টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

কক্সবাজার বিশেষ প্রতিনিধি,

কক্সবাজার শহরে জমির বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছরা শিল্প এলাকার ঠোঁটিয়া পাড়া নামক এলাকায় এ ঘটে।

আহতরা হলেন- মুফিজুর রহমান, মোজাম্মেল হক, নুর জাহান, আবদু ছালাম, রিফা আক্তার, আয়েশা বেগম, জিসান, ইমন, মুরাদ, মুন্নি আক্তার ও মো. সেলিম, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উক্ত ঘটনার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করতে দেখা গেছে।

এ নিয়ে এলাকাবাসী সহ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নুরুল আবছার এবং মোহাম্মদ আলীর মধ্যে জমির বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য তারা একে অপরকে দায়ী করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মো. জামাল মাঝি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুয়ান আলী সাজিন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ সময় খোকা প্রকাশ ভেট্টা, কায়সার, আবু হেলা, শাহাব উদ্দিনসহ অন্তত ৫০ জন সশস্ত্র অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনার সময় আবুল কালাম ও রিদুয়ান আলী সাজিনকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলিবর্ষণ করতে দেখা গেছে। দিন-দুপুরে অস্ত্র হাতে গুলি করতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার খবর পাওয়া সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে দিনদুপুরে অস্ত্র ব্যবহারকারীদের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান মাসুম খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!