1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি রাসেল আহত |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

সংবাদ সংগ্রহকালে কক্সবাজার সৈকত পাড়ে বিক্ষোভ কারীদের ছুঁড়া পাথরের আঘাতে যমুনা টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি নূরুল করিম রাসেল মারাত্বক ভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় নিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিলে ৪টায় কক্সবাজার সুগন্ধা পয়েন্টে এঘটনা ঘটে।

আদালতের নির্দেশে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) জেলার প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সৈকত পাড়ে ৫২ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। এসময় ব্যবসায়ীরা পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। পুলিশ হামলা ঠেকাতে কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ারশেল ছুড়ে হামলা কারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। হামলাকারীদের পাথরের অঘাতে যমুনা টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি নূরুল করিম রাসেল গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় পাথরের মারাত্বক আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে প্র‍য়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এদিকে, পুলিশের নিয়মতান্ত্রিক কাজে বাঁধা প্রদান করে পুলিশের উপর হামলার হুকুকদাতাদের আইনের আওতায় আনার দাবী তুলেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। এছাড়া, সাংবাদিক রাসেল আহতের ঘটনায় টেকনাফে কর্মরত সাংবাদিক ও টেকনাফ  সাংবাদিক ফোরামের পক্ষ থেকে নিন্দা জানিয়েন বিবৃতি প্রদান করেছেন সংগঠনের সকল নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!