1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

উড়ন্ত সূচনা এনে দিয়ে বিদায় নিলেন তামিম

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পেশোয়ার জালমির বিপক্ষে আগের ম্যাচে ১০ বলে করেছিলেন ১৮ রান। বাউন্ডারি মেরেছিলেন ২টি এবং ছক্কা মেরেছিলেন ১টি। তামিম ইকবাল খুব বেশি ভালো করতে না পারলেও তার দল লাহোর কালান্দার্স জিতেছিল ইলিমিনেটর ম্যাচে।

ফলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে শহিদ আফ্রিদির দল মুলতান সুলতান্সের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে তামিমের দল লাহোর। আজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে তামিমের দল লাহোর কালান্দার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফ্রিদির দল মুলতান সুলতান্স।

টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল এবং অপর ওপেনার ফাখর জামান। তামিমের ঝড়ে ৪.৫ ওভারেই লাহোরের স্কোর দাঁড়িয়ে যায় ৪৬ রানের। এ সময় জুনায়েদ খানের বলে ধরা খেলেন তামিম। খুশদিল খানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান ৩০ রান করে।

২০ বল খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারিতে। তামিমের ঝড়ের পর ৪ বলে ৫ রান করে আউট হয়ে যান অধিনায়ক সোহেল আখতার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off