1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

আন্তঃ উপজেলা হ্নীলা স্টুডেন্টস্ ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলা সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৫১৪ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,টেকনাফ

আন্তঃ উপজেলা হ্নীলা স্টুডেন্টস ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলা সম্পন্ন।আন্তঃ উপজেলা হ্নীলা স্টুডেন্টস ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ২২জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা স্টুডেন্টস ক্লাব ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষ্যে হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে একসভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুফিজুল আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, ক্রীড়া ব্যক্তিত্ব হাজী ছৈয়দ নুর, হাজী আবুল মঞ্জুর, সংবাদকর্মী আমান উল্লাহ কবির, সংগঠনের উপদেষ্টা সদস্য আব্দুল আমিন, এশিয়ান টিভি টেকনাফ উপজেলা প্রতিনিধি সংবাদকর্মী নাছির উদ্দিন রাজ, সংবাদকর্মী হেলাল উদ্দিন।বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন রুবেল, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, শাহাবুদ্দিন, শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাসেল, যুগ্নসাধারণ সম্পাদক শামসুদ্দিন শিহাব প্রমুখ। অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় বিজয়ী পুরাতন বাজার ক্রিকেট একাদশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও দমদমিয়া লিজেন্ড ক্রিকেট একাদশের মধ্যে রানার্সআপ ট্রফি বিতরণ করেন।

উল্লেখ্য,সকালে ফাইনাল খেলায় টস জিতে হ্নীলা পুরাতন বাজার ক্রিকেট একাদশ ফিল্ডিংয়ের নিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ দমদমিয়া লিজেন্ড গ্ক্রিকেট একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। মধ্যবিরতির পর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হ্নীলা পুরাতন বাজার ক্রিকেট একাদশ ৮ইউকেটের বিনিময়ে ১৯.৩ ওভার খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে তারা ২ উইকেটে জয় লাভ করে।
উক্ত টূর্ণামেন্টে ম্যান অব দ্যা সিরিজ, সেরা রানার ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের অলরাউন্ডার নিলভ, উদীয়মান খেলোয়াড় বিজয়ী দলের মুজাহিদ, সেরা ফিল্ডার রানার্সআপ দলের মোঃ শহিদ, সেরা উইকেট রক্ষক রানার্সআপ দলের জনি ও সেরা উইকেট শিকারী রানার্সআপ দলের ইফতি। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ ওসমান গণি, আতিকুল হাই ও আব্দুর রহিম।

প্রধান অতিথি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক অপতৎপরতা দূর করতে খেলাধূলার বিকল্প নেই। তাই এই সীমান্ত জনপদে মাদকের দূর্নাম ও অপবাদ দূর করতে শিশু-কিশোর এবং যুবকদের খেলাধূলার বিকল্প হতে পারেনা। প্রত্যন্ত এলাকায় খেলাধূলার প্রসারে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাতক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off