1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

উখিয়ার কুতুপালং’য়ে আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন || টেকনাফ একাত্তর

 

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া 

উখিয়ার বাণিজ্যিক শহর কুতুপালং বাজরে গ্রামীণ সমাজের দুস্থ ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে চালু করা হয়েছে আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উক্ত ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য, ইন্জিনিয়ার হেলাল উদ্দিন এবং উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।

আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক জানান, এ লাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টারকে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে ডায়াগনষ্টিক সেন্টার চালু করা হয়েছে। আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ঘরের কাছে এমন একটি স্বাস্থ্যকেন্দ্র থাকায় অনেক উপকার হবে এ এলাকার মানুষের। বিশেষ করে জরুরি সেবাগুলো সহজেই এখান থেকে পাওয়া যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়ুন কবির জুশান, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমেদ, সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি’র সভাপতি মোহাম্মদ ইসমাইল এবং প্রত্যাশা’র সভাপতি মিজানুর রহমান ও নুরুল আবছার, ইমরানোল হক চৌধুরী সহ প্রমুখ।

copy off