1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

টেকনাফে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৩ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ
টেকনাফে মনোরম পরিবেশে এনজিও প্রতিনিধিদের নিয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী’ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে পূর্বের সিদ্ধান্তনুযায়ী এনজিও সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল,কোডেক,মুক্তি কক্সবাজার ও ওয়ার্ল্ড ভিশন এনজিওকে আলোচনা করার সুযোগ দেওয়া হয়। এ সময় তারা সকলের সামনে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তাদের কার্যক্রম উপস্থাপন করেন। এছাড়া আগামী সভায় আইআরসি ইন্টারন্যাশনাল, কোস্ট, ইউএনএইচসিআর, ভিটা এনজিওকে আলোচনায় অংশগ্রহণের জন্য বলা হয়।
এ সময় প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক আশেক উল্লাহ ফারুকীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অংশ নেন। পরে সকলের মধ্যে উন্মুক্ত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভার এক ফাঁকে টেকনাফ ইউএনও অফিসে কর্মরত ও এনজিওর দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ নুরুন্নবীর জেলাতে বদলীর আদেশ হওয়ায় তাকে সকলের পক্ষ থেকে বিদায় জানিয়ে শুভকামনা জানানো হয়। সভার উপর ভিত্তি করে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, দেশ ও দশের স্বার্থে আপনারা সুন্দরভাবে কাজ করুন। আর কাজ করতে গিয়ে কোনভাবেই যাতে ওভারলিপিং না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

এছাড়া লার্নিং সেন্টারে পড়ূয়া বাচ্চাদের এক কালারের ড্রেসের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেক প্রোগ্রামে সরকারী কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরুধ করা হয়। এছাড়া সকল এনজিওদের মধ্য থেকে মাদক ও মানবপাচার নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে অনুরুধ করেন ইউএনও। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের ছাটাই না করে চাকরীর ব্যবস্থা করার পাশাপাশি মানবপাচার রোধে বাহারছড়া শামলাপুর ক্যাম্প স্থানান্তর করে মেরিন ড্রাইভ সড়কের পরিবেশ ও যাতায়াতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, ক্যাম্পের পাশাপাশি যদি হোস্ট কমিউনিটি নিয়ে কাজ করা যায় তাহলে জনসাধারণ অনেকাংশে উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!