1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

টেকনাফে ইয়াবা ও অস্ত্র উদ্ধার নিহত ১

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৬৩৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, আরাফাত সানি

টেকনাফে র‌্যাবের ৩জন সদস্য আহত এবং উখিয়া উপজেলার এক রোহিঙ্গা মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত হয়েছে।
৩১ জানুয়ারী রাত১টায় র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি স্বশস্ত্র মাদকের চালান বহনকারী র‌্যাব-১৫ টহল দলের সদস্যদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটলে র‌্যাবের ৩জন সদস্য আহত হয়। র‌্যাব সদস্যরা সরকারী সম্পদ এবং আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ৬৬হাজার ৯শ ১৫পিস ইয়াবা, ২টি ওয়ান শুটার গান, ৫রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি খালি খোসা ও নগদ ৩হাজার টাকাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে।
গুলিবিদ্ধ মাদক কারবারীকে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ৮নং ক্যাম্পের (ইস্ট) বি-২৬নং ব্লকের বাসিন্দা মোঃ জাকেরের পুত্র মোঃ আব্দুল নাসির (২৮)। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে
এই বিষয়ে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব সুত্র নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off