1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি আহত ১৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০৯ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,(টেকনাফ৭১)

টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১৩ রোহিঙ্গা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ই ও সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন ই ব্লকের শওকত (১৯), মো. হাসান (২৮), জিয়াবুল (১২), সি ব্লকের বশির আহমেদ (৩২), মো. হোসেন (২৩), ফারুক (৮), জুবায়ের (১৮), বি ব্লকের আবুল হোসেন (২২) ও আব্দুল গণি (২৪)। আহত ৯ জনের নাম পাওয়া গেলেও বাকি ৪ জনের নামপরিচয় জানা যায় নি।
গুলিবিদ্ধ ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
শরণার্থী শিবিরের সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জকির ও আমান উল্লাহর নেতৃত্বে একদল ডাকাত ই ব্লকের কাপড় ব্যবসায়ী নুর নবীর কাছে চাঁদা দাবি করতে এলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সাধারণ রোহিঙ্গারা ডাকাত দলকে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে জকির গ্রুপের প্রতিপক্ষ সালমান শাহ গ্রুপ ও খাইরুল গ্রুপ সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে যোগ দেয়। অবস্থা বেগতিক দেখে জকির গ্রুপ এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় তারা ৪০-৫০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ১৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা প্রদীপ কুমার দাশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off