1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে নিহত-১৫ উদ্ধার ৭২জন রোহিঙ্গা; নিখোঁজ ৫১ সন্দেহভাজন ৪ দালাল আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল: টেকনাফে সেন্টমার্টিনে সাগর পথে অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়া থামানো যাচ্ছেনা। বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে মৃত অবস্থায় ১২জন রোহিঙ্গা নারী, ৩জন শিশু এবং জীবিত ৭২জনসহ মোট ৮৭জনকে উদ্ধার করেছে। এই অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ৪জনকে আটক করা হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন বিসিজি ক্যাম্পের একটি দল গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যারদিকে বাহারছড়া উপকূল হয়ে ছেড়ে আসা ২টি ট্রলার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের অদূরে ভোররাতে ডুবোচরে আটকে দূঘর্টনার কবলে পড়ে। ট্রলারে থাকা জনৈক আব্দু ৯৯৯নম্বরে কল করে বাঁচার আকুতি জানানোর সংবাদ পেয়ে কোস্টগার্ড সাগরে উদ্ধার অভিযানে যায়। এসময় ১টি ট্রলার ডুবে গেলেও অপর ১টি ট্রলার এবং সাগর হতে ভাসমান ১২জন নারী, ৩জন শিশুর মৃতদেহ এবং ৪৬জন নারী, ২২জন পুরুষ ও ৪জন ছেলে শিশুসহ ৭২জনকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিন জেটিতে এনে প্রাথমিক চিকিৎসা ও শুকনো খাবার দেওয়া হয়। তাছাড়া দালাল সন্দেহে কুতুপালং ক্যাম্প সি-৩ এর বাসিন্দা আব্দুস সালামের পুত্র আজিজ (৩০), বালুখালী বি-৩এর বাসিন্দা কবির হোসেনের পুত্র ওসমান (১৭), নোয়াখালী পাড়ার হাসান আলীর পুত্র ছৈয়দ আলম (২৭) এবং একই এলাকার ফয়েজ আহমদের পুত্র উলা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উদ্ধারকৃতরা জানায়, তারা দেড়শ যাত্রী ছিল বলে জীবিতরা জানান। উদ্ধারকৃত এসব রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষেরা উখিয়া-টেকনাফের কুতুপালং, বালুখালী, শামলাপুর, জাদিমোরা, নয়াপাড়া ও লেদাসহ বিভিন্ন ক্যাম্পের বলে জানা গেছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার শুভাশিস দাস জানান, এখনো পর্যন্ত ১৫জন নারী-শিশু মৃত এবং ৭২জন নারী,পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন মহলের নির্দেশনার আলোকে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off