1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

টেকনাফে এক রোহিঙ্গা ডাকাত নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৯০৮ বার পড়া হয়েছে

নাছিন উদ্দিন রাজ/মোঃ শেখ রাসেল

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজি উল্লাহ ডাকাত (৩০) নিহত হয়েছে। নিহত ডাকাত অজি উল্লাহ টেকনাফের নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সিরাজুল ইসলামের ছেলে। সে ক্যাম্পের ত্রাস কুখ্যাত ডাকাত জকির আহমদের সহযোগী।

এসসময় সেনাবাহিনী, র‌্যাব ও মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর পোষাকসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওসি তদন্তসহ তিন পুলিশ সদস্য আহত হন।

আজ শুক্রবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মাটি ছিড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলো টেকনাফের হ্নীলা নয়াপাড়া ক্যাম্পের মৃত আবু তাহেরের ছেলে খুরশেদ আলম (৩৯), জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রকিমের ছেলে মো. আমিন (২৫) ও টেকনাফ সদরের রাজারছড়া এলাকার নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২০)।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘শুক্রবার বিকালে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ টেকনাফের হাবিরছড়া মাটিছিড়া পাহাড়ে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের অবস্থানের গোপন খবরে সেখানে অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়।

এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি দেশীয় তৈরি এলজি, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৩ রাউন্ড খালি খোসা ও ২ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বিভিন্ন বাহিনীর পোষাকসহ গুলিবিদ্ধ আহতসহ ৪ ডাকাতকে আটক করা হয়।

তিনি বলেন, ‘পরে গুলিবিদ্ধ ডাকাতকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ আরও বলেন, ‘নিহত অজি উল্লাহ ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক কারবারে জড়িত ছিল। সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমুর্তি ক্ষুণ্ন করতে তারা বিভিন্ন বাহিনীর পোষাক পরিধান করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে ডাকাতি, সন্ত্রাসী ও মাদক কারবারে যারা জড়িত থাকবে তারা রেহাই পাবে না।‘ এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!