1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

টেকনাফে রোহিঙ্গা শ্রমিক নিয়ে বাড়ি নির্মাণে বিশ হাজার টাকা অর্থদণ্ড!

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৯৮৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী/ মোঃ শেখ রাসেল::টেকনাফ, লকডাউন অমান্য ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সহ চলমান সরকারি নির্দেশনা উপেক্ষা এবং রোহিঙ্গা শ্রমিক সমাগম করে ভবন নির্মাণের অপরাধে টেকনাফে উপজেলার, লেদা বাজার, হ্নীলা বাজার,মৌলভীবাজার, উনচিপ্রাং বাজার ও হোয়াইক্যং বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হোয়াইক্যং এর মাঝের পাড়া মনসুর এর ছেলে আব্দুস সালাম কে সরকারী আদেশ অমান্য করে লোকের সমাগম করে ঘরের ছাদ ঢালায়ের কাজ করায়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে নগদ ২০,০০০/ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১১ এপ্রিল) টেকনাফ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুরের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দিয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল মনসুর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয়া রয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করতেই এ নির্দেশনা দেয়া হলেও রোহিঙ্গা শ্রমিক সমাবেশ ঘটিয়ে নির্মাণ কাজ করায় চলমান আতঙ্কের ঝুঁকির তৈরি করেছেন বাড়ির মালিক। আইনের লঙ্ঘন করায় অভিযুক্তকে আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান অব্যাহত থাকবে বলে জানা।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর টেকনাফে দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার মোঃ তৌকির আহমেদ, টেকনাফ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবছার কবির আকাশ, সাংবাদিক ইউনিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off