1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

টেকনাফ সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মৃত সাইফুল ইসলাম সহ কর্মরত সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৬২৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

করোনায় প্রাণের ঝুঁকি নিয়ে খবর পিছনে ছুটে চলা টেকনাফ উপজেলার কর্মরত সাংবাদিক ও হতদরিদ্র পরিবারে টেকনাফ সাংবাদিক ফোরামের উদ্যোগে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ এপ্রিল (জুমাবার) সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এক কার্যকরী সদস্যের অর্থায়নে উক্ত ইফতার সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আশেক উল্লাহ ফারুকী ( দৈনিক কর্ণফুলী) , প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী (দৈনিক আমাদের কক্সবাজার), সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ কবির (দৈনিক মানব জমিন), সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবাইর ( দৈনিক আমাদের কক্সবাজার ও জাগো জনতা) , ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াবুল হক( সুপ্রভাত বাংলাদেশ), সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক নাছির উদ্দিন রাজ( এশিয়ান টিভি), ক্রীড়া ও প্রচার সম্পাদক মোঃ আরাফাত সানী (দৈনিক যায়যায়দিন ও মসুদ্রকন্ঠ), কার্যকরী সদস্য মোঃ শেখ রাসেল (সময়ের আলো ও টেকনাফ ৭১) প্রমুখ।

একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের মাঠে ময়দানে স্বক্রিয় থাকা নির্ভিক কলম সৈনিক মরহুম সাংবাদিক সাইফুল ইসলাম চৌধূরীর বাড়ীতেও মাহে রমজানের জরুরি সহায়তা ও ইফতার সামগ্রী নিয়ে ছুটে গেলেন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। অলিয়াবাদস্থ সাইফুলের বসত বাড়ীতে নেতৃবৃন্দ স্বশরিরে হাজির হয়ে তার বৃদ্ধা মাতা ও মরহুমের একমাত্র কন্যা সাবরিনার হাতে জরুরী সহায়তা ও ইফতার সামগ্রী তুলেদেন।
রমজান উপলক্ষে জরুরি সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে মৃত সাইফুল ইসলাম চৌধুরীর বৃদ্ধা মাতা খতিজা সুলতানা বলেন আমি একদম অসহায়, চোখেও দেখিনা। আমার উপার্জনক্ষম ছেলে সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীর মৃত্যর পর হতেই আমি তারঁ এক কন্যাসহ ৪ সদস্যের পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। জীবনে নানামুখী দুঃখ, কষ্ট ও অশান্তি আমাদের নিত্যদিনের সঙ্গী। তিনি আরো বলেন আমার মত অসহায় হতদরিদ্র পরিবারের নিয়মিত কেউ খোঁজ রাখেনা, তবে মাঝে মধ্যে সাংবাদিকরা তাঁর বাড়ীতে এসে বিভিন্ন দিবসে খাদ্যদ্রব্য পৌঁছে দেন বলে ও জানান তিনি।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off