1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ প্রণয় রুদ্র এর উদ্যোগে মারোত এর ৩৩তম দিনের খাবার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:

টেকনাফে মানসিক রোগিদের তহবিল এর উদ্যোগে মানসিক রোগির মধ্যে রান্না করা খাবার বিতরণ। ৩৩তম দিনের মতো টেকনাফর প্রায় ৫১ জন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে মানসিক রোগিদের তহবিল(মারোত)। করোনার তাণ্ডবে জনজীবন যখন বিপর্যস্ত এমন এক ক্রান্তি লগ্নে মারোতের সক্রিয় চৌকষ কর্মি বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে মানসিক রোগিদের কে প্রাণে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রত্যয়ে টেকনাফ পৌর ও সদর এলাকায় খাবার বিতরণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র।

সহায় সম্বলহীন পাগলদের একমাত্র ভরসা মারোত অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশী। তারা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান। ডাঃ প্রণয় রুদ্র এর সহায়তায় মারোত এর সভাপতি আবু সুফিয়ান এর নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়ার সহযোগিতায় টেকনাফের অলিতে গলিতে থাকা মানসিক রোগিদের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া, মারোতের সাধারন সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, চিকিৎসা সম্পাদক গ্রাঃডাঃ কৃষ্ণ চন্দ্র নাথ, ব্যাবসায়ী সজল ধর, বিশ্বজিৎ পাল, খোকন পাল, রুবেল দাশ, শুভংকর দেবনাথ বাবু, দিদারুল ইসলাম, বিপ্লব হোসেন, মোশাররফ হোসেন, কামাল হোসেন, গ্রাঃডাঃ সনজিত কুমার দাশ, গ্রাঃডাঃ লক্ষ্মণ চন্দ্র দাশ, প্রত্যয়, মুন্না,বাবু প্রমুখ।

উল্লেখ্য যে গত ২৫ মার্চ থেকে করোনার ভয়াবহতা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক সন্তোষ কুমার শীলের নেতৃত্বে মারোতের খাদ্য কর্মসূচীর তহবিল গঠন করা হয়।ইতি মধ্যে মারোতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন হ্দয়বান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off