1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

“আমি বাঙ্গালী”এ কে এম,কামাল হোছাইন||Teknaf71

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৮৮৩ বার পড়া হয়েছে

“আমি বাঙ্গালী” 
___এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি বাঙ্গালী, আছে আমার পরিচয়!
উনিশ’শ- ৫২সাল, অমর একুশে ফেব্রুয়ারি,
ভাষা-শহীদদের বিনিময়ে পেয়েছি মাতৃভাষা।
রাজ-পথে মিছিল ছিলো পাক-হানাদার বিরুদ্ধে
শত- বাদা পেরিয়ে কারফিউ ভঙ্গ করে, ভাষা-
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা,
ছিনিয়ে এনেছে বাংলা মায়ের ছেলেরা।

আমি বাঙ্গালী, আছে আমার পরিচয়!
ছেষট্টির ছয়-দফা, উনসত্তরের অভ্যুত্থান,
সত্তরের সাধারণ নির্বাচনে বিজয় আমাদের,
নিশ্চিত হয়েছিল আমাদের স্বাধীনতার সূচনা–
শত-নির্যাতন অত্যচার জেল-জুলুম সহ্যকরে,
বাংলা মায়ের দামাল ছেলেরা, বিনিময়ে
এসেছিলো বাংলার স্বাধীনতার সূচনা।

আমি বাঙ্গালী, আছে আমার পরিচয়!
উনিশ’শ-একাত্তরের ৭ই মার্চ রেসকোর্স মাঠে,
বঙ্গবন্ধুর জ্বালাময়ী অমর-বাণী বিজয়ের বারতা,
বাঙ্গালী ঝাপিয়ে পড়েছিল যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে–
দীর্ঘ নয়-মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে, ত্রিশলক্ষ মা-
বোনের ইজ্জত ও দুই’লক্ষ শহীদের রক্তের
বিনিময়ে, পেয়েছি মহান- স্বাধীনতা।

আমি বাঙ্গালী, আছে আমার পরিচয়!
উনিশ’শ একাত্তরের পঁচিশে মার্চ মধ্যরাতে,
হিংস্র পাক-হানাদার’রা চালিয়েছিলো হামলা।
বাংলার ঘরে-ঘরে যাহা আছে তা নিয়ে শুরু হলো–
নয়মাসের এক রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধ।
প্রভুর রহমতে, একাত্তরের ১৬ই-ডিসেম্বার
পেয়েছি বিজয়, লাল-সবুজের পতাকা।

এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off