1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফে র‌্যাব ৭”র অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার| Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৮৮১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী / আহামদ উল্লাহ রিয়াদ::টেকনাফ উপজেলার উপকুলীয় বাহারছড়া এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩১ মে) দুপুরে বাহারছড়ার হাবিবছড়া এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম।

গ্রেফতার আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি টেকনাফ মিঠাপানিছড়া এলাকার হাবিবছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মেজর মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝি একজন ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফ সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন।

গ্রেফতার আবদুস সালাম প্রকাশ পুতিয়া মাঝিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off