1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার ​টেকনাফ খেলোয়াড় সমিতি কক্সবাজার জেলা সমিতির অনুমোদিত নয়: বিশেষ সতর্কবার্তা এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি 

রোহিঙ্গা খুন করল রোহিঙ্গাকে!!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৭১৪ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল/সাইদুল ইসলাম ফরহাদ:টেকনাফ 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গাকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে একদল রোহিঙ্গার বিরুদ্ধে।

এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহত জহির আহম্মদ (৫৩) ব্লক এইচ ২ এর ১৫ নম্বর ঘরে বসবাসরত মৃত ইউনুছের ছেলে।

৯ জুন (সোমবার) চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ক্যাম্পে দায়িত্বরত সরকারি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, অভিযাগ রয়েছে ৯ জুন সোমবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মোঃ জাবের সমর্থিত সন্ত্রাসী দল জহির আহম্মদকে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে যায়। তারপর ভয়াবহ শারীরিক নির্যাতন করে ‘এ’ ব্লকের এক নির্জন স্থানে মৃত অবস্থায় জহিরকে তারা ফেলে রেখে যায়।

রোহিঙ্গাদের সুত্রে জানা যায়, গত ৮ জুন রবিবার কয়েকজন রোহিঙ্গা হেডমাঝি জাবেরকে মারধর করে। সেই মারামারির জের ধরে জহির আহম্মদকে (৫৩) মেরে ফেলা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ মোঃ সাব্বির ইকবালের অনুমতি ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় জহিরের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া ক্যাম্পের কবরস্থানে সন্ধ্যায় পর দাফন করা হয়।

হোয়াইক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যম্পের পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off