
ডেস্ক (টেকনাফ৭১)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১১ জুন ২০২০ তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর দামকুড়া থানাধীন আলীগঞ্জ এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ ফারুক (৩২), পিতা-মৃত আলাউদ্দিন সাং-বেড়পাড়া, থানা-দাকুড়া, রাজশাহী মহানগরকে, ৩২০ গ্রাম হেরোইন, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ডে এবং ০১ টি অটোরিক্সাসহ আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
copy off
Leave a Reply