1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

উখিয়ায় গ্রামীণ রাস্তা নির্মাণ কাজে অনিয়ম বিষয়ে উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরীর ব্যাখ্যা!!

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৭৩৫ বার পড়া হয়েছে

শ.ম.গফুর::কক্সবাজারের উখিয়ায় চলমান গ্রামীণ একটি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দূর্নীতি এবং হরিলুটের বিষয়ে যা বললেন।তিনি প্রতিবাদ লিপিতে বলেছেন,এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে উখিয়া উপজেলায় পিনজিরকুল-তুতুরবিল-মালিয়ারকুল-হাজিরপাড়া-দক্ষিন ফলিয়াপাড়া এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা তৈরি হচ্ছে। প্রকল্পটি চার ভাগে ভাগ করে বাস্তবায়ন হচ্ছে। ঠিকাদার নবারুণ ট্রেডার্স, ঢাকা। কিন্তু মাঠপর্যায়ে কাজ করতে দেখা যাচ্ছে স্হানীয় কিছু বিতর্কিত মানুষ। এই প্রকল্পের আওতায় বর্তমানে চলমান তুতুরবিল ও হাজিরপাড়া দু’টি রাস্তায় যে কাজ হচ্ছে তা নিয়ে স্হানীয় অসংখ্য মানুষের অভিযোগ। দেখা যায় রাস্তার কাজে বালির পরিবর্তে পাহাড়ি লাল মাটি ব্যবহার করছে। Estimate অনুযায়ী স্তরভিত্তিক যে পরিমাপ তা অনুসরণ করা হচ্ছনা। বেশ কিছু ডাম্পার যোগে পাহাড় কেটে রাত দিন মাটি নিয়ে আসা হচ্ছে। বন বিভাগের লোকজন নাকি জিম্মি। প্রকৌশল অফিসের লোকজন এই অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। নয়তো তাদের চোখের সামনে এই হরিলুট কিভাবে হতে পারে? দু’টি রাস্তার অনিয়মের ছবি ও ভিডিও চিত্র আমার হাতে।এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

উপজেলা প্রকৌশল অফিসকে অবিলম্ভে এই অনিয়ম বন্ধ ও সংশোধন করার আহবান জানাচ্ছি। নচেৎ এলাকার লোকজন কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে। তুতুরবিল-ঘোনারপাড়া হাজিরপাড়া-মগঢেবা-
দঃফলিয়াপাড়ার মানুষ যারা এই রাস্তায় চলাচল করবেন তাদেরকে বলবো সবাই একতাবদ্ধ হয়ে অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান,বাধা দেন। নিজেদের রাস্তা নিজেরা রক্ষা না করলে বা অন্যায়কারিকে ভয় পেলে ক্ষতি হবে আপনাদের। দুর্ণীতির প্রতিবাদ করুন, ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করবো। একই সাথে লোকজন LGED প্রধান কার্যালয়, দুদক ও সরকারি অনান্য সংস্থায় তথ্যসহ অভিযোগ করছে বলে জানায়।

সম্মানিত নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কক্সবাজার ও DFO কক্সবাজার বন বিভাগকে অনুরোধ করছি অনতিবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। অন্যথায় ADBর ঋনের কোটি কোটি টাকার প্রকল্প স্বল্পতম সময়ে মুখ থুবড়ে পড়বে, এহেন সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারনে। আর এতে বড় কাজের সাব-কন্ট্রাক্ট দেয়ার বিধান আছে কি?আর যারা এ ধরণের কাজ করতে পারে তাঁরা মানুষরূপী জানোয়ার বৈকি আর কিছু নয়। এতদসংগে কিছু স্হীরচিত্র, দুইটি রাস্তারই।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ। সভাপতি, উখিয়া উপজেলা আওয়ামী লীগ,কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off