1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

গর্ভবতী মা’দের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিল সেনাবাহিনী| Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭৩৪ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক::(কক্সবাজার প্রতিনিধি)

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের ঘরের আঙ্গিনায় চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। করোনা দূর্যোগকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করন ও প্রসূতি মায়েদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসরা গত ১৪ জুন কক্সবাজারে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় এবার জেলার পেকুয়া উপজেলায় গর্ভবতী মায়েদের নিজ গৃহে সাহায্য পৌঁছে দেন সেনাসদস্যরা। সেনানিবাস সূত্রে আরো জানা যায়, বর্তমান কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী নিজস্ব অর্থায়নে জেলার দরিদ্র্য ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্যের সেনা বাজারের কার্যক্রম ও চালু রেখেছেন।

সেনাবাহিনীর এই ব্যতিক্রম জনসেবামূলক উদ্যোগ এলাকায় বহুল প্রশংসিত হয়েছে। বিশেষ করে গর্ভবতীদের মায়েদের পরিবারসমূহ এই দূর্যোগকালীন সময়ে চিকিৎসা সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন। এলাকার সর্বস্তরের মানুষ সেনাবাহিনীর এই কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off