1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফের আবদুস শরীফ এর খোলা চিঠি! প্রিয় এমপি ও জনপ্রতিনিধিরা

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৮৬৯ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

ককসবাজার উখিয়া টেকনাফ ৪ আসনের মাননীয় সংসদ শাহিনা আক্তার এমপি এবং সাবেক সাংসদ শ্রদ্ধেয় আলহাজ্ব আবদুর রহমান বদি সাহেব-আমার এলাকা দক্ষিণ হারিয়া খালী’র মানুষ চলাচলের রাস্তা এখনো হয়নি কেনো? দেশ স্বাধীন হওয়ার পর উন্নয়নের ছোয়া লাগেনি এমন এলাকা কম বেশি থাকবে। অথচ জনপ্রতিনিধিরা এসব দূর্ভোগ দেখা সত্বে ও যেন তারা কিছুই জানে না। সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য শ্রদ্ধেয় আলহাজ্ব শফিক মিয়ার বিশ্বস্ত মানুষ ছিলেন আমার আব্বা। ওনার মাছের গের ছিল ওখানেই, তিনি প্রায় সময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতেন এবং আমার বাড়িতেই আসতেন, এলাকার সকলেই এ ব্যাপারে জানে,তখন থেকেই চাইলে রাস্তাটা অচিরেই করা যেতো, কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে কোন প্রতিনিধির মাথা ব্যথা ছিলনা থাকবে ও না।

সাবরাং ইউনিয়নে অনেক চেয়ারম্যান/মেম্বার অতিতে ও ছিলো এখনো আছে, কিন্তু কারো চোখে কি পড়েনা এই রাস্তাটা?

সবচেয়ে অবহেলিত এই এলাকার মানুষ, জন্মের পর থেকে দেখে আসছি, দুঃখ আর দূর্দিনের শেষ নেই। এলাকায় নেতা অনেক দেখা যায় কিন্তু নেতৃত্বের কিছুই তো দেখিনা, নিজের জন্য তো সবসময় করেন, এবার এলাকার অবহেলিত জনসাধারণের কথা একটু চিন্তা করুন। তারা অশিক্ষিত হতে পারে কিন্তু তাদের মনে এখনো বিশ্বাসটা জাগ্রত আছে। তারা বিশ্বাস করেছিল বলে আজকে আপনি নেতা / বা জনপ্রতিনিধি হয়েছেন, এটা ভূলে গেলে তো হবেনা।

আমি আমার এলাকার সর্বসাধারণের হয়ে বলবো মাননীয় সাংসদ-দক্ষিণ হারিয়া খালীর রাস্তাটি ইট দিয়ে সংস্কার করে দিলে আপনার প্রতি চির কৃতজ্ঞ হবো। জনগণের পক্ষ থেকে জোরদার দাবী জানাচ্ছি। দয়া করে কেউ কষ্ট নিবেন না, এলাকার স্বার্থে লিখলাম।

নিবেদক
আবদুস শরীফ-প্রচার সম্পাদক, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সমাজ কর্মী। 

গ্রাম:-হারিয়া খালী, ৩নং ওয়ার্ড,সাবরাং,টেকনা।  
০১৮৩৪২২২৮৯৮

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off