1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এবার টমটম চালক অ’প’হ’র’ণ ৫ লাখ টাকায় মিলবে মুক্তি  ​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে

টেকনাফ উপকূলে মৃত বিরল মৎস্য প্রাণী: সংশ্লিষ্ট কৃর্তপক্ষের দেখা নেই!

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৬৩৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::কক্সবাজার টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে আসলো বিশালাকারের বিরল প্রজাতির মৎস্য প্রাণী। এটা দেখে অনেকে তিমি মাছ আবার অনেকে ডলফিন বলে বলাবলি করছে।

স্থানীয়রা জানায়, ২০ জুন (শনিবার) শাহপরীর দ্বীপ পশ্চিম সমুদ্র সাগরে জীবিত তিমি খেলা করতে দেখতে পায়। এর দুইদিন পর ২২ জুন (সোমবার) সকালে ঘোলারচর উপকূলে ভেসে আসা নিষ্প্রাণ বিরল প্রজাতির এই মৎস্য প্রাণীটি দেখে অনেকে জীবিত খেলা করা তিমি বলে মনে করেছেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান-টেকনাফের সমুদ্র সৈকত ও নাফনদীর সংযোগ স্থলের মোহনা ঘোলারচর পয়েন্টে একটি বিরল প্রজাতির মৎসপ্রাণী দেখতে পায়। প্রথমে মাছটির উপরের অংশ দেখে মনে হয়েছে এটি ডলফিন আর পেটের নিচের অংশ দেখে মনে হয়েছে এটি তিমি। এটি তিমির বাচ্চাও বলা ঠিক হবে না; কারণ এটির সাইজে দেখে মনে হচ্ছে মধ্য বয়সী একটি তিমি।

বর্তমানে মাছটি ঘোলারচর পয়েন্টের বালিয়াড়িতে পড়ে রয়েছে। ধারনা করা হচ্ছে গভীর সাগরে প্রাকৃতির দূর্যোগের কবলে পড়ে মাছটি আহত হয়। পরে ওটি আহতাবস্থায় নিষ্প্রাণ হয়ে উপকুলে ভেসে আসে।
তিনি আরো জানান- হয়তো মৃত তিমির ব্লকে আঘাত পেয়ে রক্তাক্তও হয়। পরে জোয়ারের পানিতে বারবার ব্লকে আটকা পড়লে স্থানীয় যুবক ও জেলেরা এটিকে সাগরে ফিরে যেতে সহায়তা করে। ওই তিমিটি ব্রীডস হোয়লে প্রজাতির তিমি হতে পারে।

কারণ এখন তো সাগরে মাছ ধরা নিষিদ্ধ, যদি সাগরে জেলেরা মাছ ধরতো তখন বলা যেত জেলেদের আঘাতে সেটি মারা গেছে। এখন তো সেটিও বলা যাবে না। হয়তো অসুস্থতার কারণে বিভ্রান্ত হয়ে টেকনাফ সৈকতের কিনারায় এসে তিমিটি মারা যায়।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম আবুল হোসেন রাজু বলেন, একের পর এক সৈকতে আমরা বিরল প্রজাতির মৎস্য প্রাণীর দৃশ্য দেখছি। কিছুদিন আগে কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতে ডলফিনের মৃতদেহ ভেসে আসে। এবার মৃত তিমি ভেসে আসলো। সত্যি এটা আমাদের জন্য দুঃসংবাদ।

এব্যাপারে বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আশিক আহমদ জানান- বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে আলামত সংগ্রহ করতে লোক পাঠানো হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উপকুলীয় রেঞ্জকর্ম কর্মকর্তা জানান, অসীম বরই জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি এটি তিমি না ডলফিন না দেখেই চিহ্নিত করা যাচ্ছে না। এ বিষয়ে উর্ধত্বন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off