1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

এবার সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ সিএনজি চালক আটক!

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৮৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজার, রামু, সেনানিবাস

টেকনাফ ৭১ ডেস্ক

কক্সবাজারে রামু সেনানিবাস সংলগ্ন এমপি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।

আজ (শনিবার) ২৭ জুন ২০২০, ১৯৪০ ঘটিকায় রামু সেনানিবাসের এসএসডি এমপি চেক পোষ্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক মরিচ্যা থেকে রামুগামী একটি সিএনজি তল্লাসী করে ৯০০০ (নয় হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজি চালক নজি আলম, পিতাঃ মৃত মোজাফর, গ্রামঃ তেচ্ছপুর, পোস্ট: রামু, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার’কে আটক করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, রামু-মরিচ্যা রোডে গমনাগমনকারী সকল যানবাহনসমূহ সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করে।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!