
মোঃ আরাফাত সানী
কক্সবাজার টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে (সোমরার) ৩০ জুন,২০২০ তারিখ ১১.১৫ ঘটিকায় হ্নীলা ইউনিয়নে জাদিমােড়া এলাকা থেকে ৩,৫৩৫ পিস ইয়াবাসহ ০২ জন রােহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সূত্রে জানা যায়,জাদিমোরা ফোর স্টার ব্রিকফিল্ডের পূর্ব পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বৃটিশ পাড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১৩ এর বাসিন্দা সোনা মিয়া ওরফে নেচার বলীর পুত্র মাহমুদ আলম (২০) এবং কবির আহমদের পুত্র আবুল হাশিম (১৯) কে আটক করে। পরে তাদেও দেহ তল্লাশী করে ৩হাজার ৫শ ৩৫পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।##
copy off
Leave a Reply