1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে জমিবিরোধে দুই ভাইয়ের পাল্টাপাল্টি অভিযো!

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
টেকনাফে ছোট ভাইয়ের হাতে প্রতারণার শিকার হয়েছে আপন বড় ভাই। এমন ঘটনাটি ঘটেছে টেকনাফ পৌরসভার খাংকার ডেইল এলাকায়। টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আয়ুব ও মোঃ তৈয়ুব দু’জনই সহোদর ভাই। বড় ভাই মোঃ আয়ুব একজন বন্দর শ্রমিক । সে একই এলাকার আবদুল গফুর হতে ২০ কড়া জমি প্রায় ৩ বছর পূর্বে বায়না মুলে ক্রয় করে। যথাসময়ে রেজিষ্ট্রি করিতে ব্যার্থ হওযায় ছোট ভাই মোঃ তৈয়ুবের সাথে কথা হলে সে জমিটি তার নামে রেজিষ্টি করে নিতে বলায় বড় ভাই মোঃ আয়ুব সরল বিশ্বাসে আবদুল গফুরের বায়না কৃত জমিটি তার নামে টেকনাফ সাব রেজিষ্ট্রি অফিসে সাব কবলা মুলে রেজিষ্ট্রি সম্পন্ন করে। কথাছিল টাকার ব্যবস্থা হলে জমিটি পুনঃরায় বড় ভাই মোঃ আয়ুবকে রেজিষ্টি করে দেবে। কিন্তু স্থানীয় ভাবে জমির মূল্য বৃদ্ধি হওয়ায় বড় ভাইয়ে কাছে দেওয়া ওয়াদা রাখছে না ছোট ভাই। এরপর থেকে উক্ত জমির মালিকানা দাবী করে আসছে। এনিয়ে চলছে ভাইয়ে ভাইয়ে মলোমালিন্য। তা রুপদিতে পারে বড় প্রতিহিংসায়। এব্যাপারে তার বড় ভাই মোহাম্মদ আয়ুব টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সে খরিদ করার উদ্দেশ্যে খাংগারপাড়া এলাকায় একটি জমি বায়না নামা সম্পাদন করে। উক্ত বায়না নামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ও টাকা মজুদ না থাকার সুবাদে ছোট ভাইয়ের সাথে আলাপ আলোচনা করিয়া জমিটি তার নামে রেজিস্ট্রি করে নেয়। রেজিষ্ট্রি সম্পন্ন করার পর হতে জমিটি তাকে পুনঃরায় রেজিষ্ট্রি না দিয়ে প্রতারনার আশ্রয় নিচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ তৈয়ব একজন মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। ২০১৪ সালের ৫ মার্চ চন্দনাইশ থানায় ইয়বাসহ আটক হয়ে সম্প্রতি জামিনে বের হয়ে আসে। মামলা নং-০২, তারিখ- ০৫/০৩/২০১৪ ইং। ভুক্তভোগী মোঃ আয়ুব প্রতারক ছোট ভাই, ইয়াবা ব্যবসায়ী মোঃ তৈয়ুবের কাছ হতে জমিটি ফেরত পেতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে মোঃ তৈয়ুবের সাথে যোগাযোগ করা হলে জানান, এটি আমাদের পারিবাবির বিষয়। তিনি মাদক মামলার আসামী স্বীকার করে বলেন তার বড় ভাই মোঃ আয়ুবের ও মাদকের সয়শ্লিষ্টতার অভিযোগ অহরহ রয়েছে। আমিও পারিবারিক মলোমালিন্য সমাধানের জন্য থানায় অভিযোগ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off