1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফে বন্দুক যুদ্ধে নিহত এক

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৯৬২ বার পড়া হয়েছে
বিশেষ  প্রতিবেদক:

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারী বলে দাবী করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্টুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কাশেম মহেখখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকাযোগে ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষন করে। পুলিশও পাল্টা গুলিবর্ষন করলে একপর্যায়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট দিয়ে কয়েকদিন আগেও ইয়াবার আরো একটি বড় চালান খালাস হয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off