1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি!

টেকনাফ মোছনী রোহিঙ্গা ক্যাম্প হতে অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে এপিবিএন(পুলিশ)

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৭৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

কক্সবাজারের টেকনাফ মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্প হতে দেশীয় তৈরি অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে এপিবিএন(পুলিশ)। ৪ জুলাই সকাল ১০ ঘটিকার সময় টেকনাফ উপজেলার হ্নীলা মোছনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা পাহাড়ি ডাকাতদের দুই গ্রুপের মধ্য সংঘর্ষের প্রস্তুুতি নিচ্ছিল এমন খবর পেয়ে মোছনী নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন( পুলিশ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম ও সহকারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখামাত্রই ডাকাতদের দুই গ্রুপ স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও বুলেট পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলে তাহা উদ্ধার করেন এপিবিএন (পুলিশ) মোছনী রেজিস্ট্রার ক্যাম্প। এসময় রাকিবুল ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কোন অপরাধী সংগঠন, সঙ্ঘবদ্ধ ডাকাত দল বা ইয়াবা ব্যবসায়ী কেউ ছাড় পাবে না। হয় তাদের ভালো হয়ে যেতে হবে, না হয় আমাদের আইনের আওতায় আসতে হবে। ক্যাম্পের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা এক বিন্দুও কোন অপরাধীদের ছাড় দিব না। এসময় উপস্থিত ছিলেন এস আই বাহাবুব সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off