1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১, পলাতক ২ নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ কক্সবাজার দুদকের পিপি হলেন টেকনাফের কৃতি সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী

মুজিব বর্ষে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে রামুতে সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৬৮৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

 

মুজিব বর্ষে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে রামুতে সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্পেই । ৭জুলাই (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দল কর্তৃক অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়। এই করোনাকালিন সময়ে গর্ভবতী মায়েরা যাতে সহজেই মাতৃত্বকালীন চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়া ও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও খাদ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় বিগত দুই মাসব্যাপী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল মাতৃ কালীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার রামু উপজেলার গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনী এই মহৎ উদ্যোগ গ্রহন করেছে ।

এছাড়াও করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজার সহ বিভিন্ন জনহীত কর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের জনসেবা মূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।সেবা নিতে আগত অভাবী প্রসুতি মায়েরা সেনাবাহিনী পরিচালিত এ ধরনের সময়পোযগী কল্যাণমূলক কাজের ভূয়ষী প্রশংসা ও দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off