1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি মাদকমুক্ত পরিবার, নিরাপদ সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পাঁচ পর্বের বিশেষ লেখা সংবাদকর্মী ইউনুছ অভি টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ০৩(তিন) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৫০৯ বার পড়া হয়েছে

র‌্যাব ৮ বরিশাল।

 

র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ০৮ জুলাই ২০২০ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ভোর ০৪.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য ফেন্সিডিল সরবরাহ করার জন্য পিকআপ যোগে বাকেরগঞ্জ এলাকা হতে বরিশাল শহরের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ০৪.৩০ ঘটিকায় কৌশলগতভাবে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন রুপাতলী গোলচত্ত¡র সংলগ্ন বরিশাল টু পটুয়াখালী গামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় ০১টি পিকআপ চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্তিত র‌্যাব সদস্য গাড়িটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সিরাজুল ইসলাম ফকির (৪৮), পিতা-মৃত খাদেম আলী ফকির, সাং-চাঙ্গুরিয়া, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, (২) মোঃ লিটন হাওলাদার(৪২), পিতা-মোতালেব হাওলাদার, সাং-হলতা চরাদি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সিরাজুল ইসলাম ফকির(৪৮) এবং মোঃ লিটন হাওলাদার(৪২) এর গাড়ী তল্লাশি করে ৭৮৩ (সাতশত তিরাশি) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৯,৭০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়।

পৃথক অভিযান পরিচালনা করে ০৮ জুলাই ২০২০ তারিখ সকাল ০৮.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার উজিরপুর থানাধীন গুটিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া সাকিনস্থ মোঃ হুমায়ুন কবির এর বশত বাড়ীর মধ্য অবৈধ মাদক জাতীয় দ্রব্য রক্ষিত আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) ফাতেমা আক্তার(৩৫), স্বামীঃ মোঃ হুমায়ুন কবীর, সাং- পশ্চিম ডহর পাড়া, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী ফাতেমা আক্তার(৩৫) এর দেখানো মতে তার বশত বাড়ির মধ্য থেকে ৯১ (একানব্বই) কেজি গাঁজা এবং ৭,৬৮০ (সাত হাজার ছয়শত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা আরও স্বীকার করে যে, তারা যোগসাযোসে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজার চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় এবং বরিশাল জেলার উজিরপুর থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off