1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

টেকনাফে ফের ২০ হাজার ইয়াবাসহ আটক ১!

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান:: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবা সহ ১ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

১০ জুলাই (শুক্রবার) বিকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, আটক মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালীর ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩)।

শুক্রবার (১০ জুলাই) বিকালে ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিকে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে হোয়াইক্যং বাজারের দিক হতে আসা একজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিকে থামিয়ে তল্লাশী করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!