1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা স্বামীর ঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে টেকনাফে নববধূ আসমা! থানায় অভিযোগ  টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম::নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)

সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ২০ হাজার ৩২৫ টি চারা বিতরণ ও রোপনের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্তরে বন বিভাগের সহায়তায় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসাবে উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে এ কর্মসূচী।

উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ তোসাদেক হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বন বিভাগ সূত্র জানান প্রথম দিনে সদর মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আদর্শ গ্রাম সরকারি, প্রাথমিক বিদ্যালয়,চাকঢালা উচ্চ বিদ্যালয়,সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশারতলী দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ চারা বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off