1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৫৭ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক

টেকনাফের হ্নীলার ইউনিয়নের লেদা এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে মাদক তালিকায় নাম দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জন থেকে চাঁদা আদায়কারী ৩জন প্রতারক সদস্যকে আটক করেছে পুলিশ।

গত ২৮ জুলাই টেকনাফ মডেল থানার একদল পুলিশ অভিযোগের ভিত্তিতে হ্নীলা ৮নং ওয়ার্ডে লেদা গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় পূর্ব লেদার মৃত আলী হোসেন ( সাবেক চৌকিদার ) চৌকিদার মোঃ আলম, দক্ষিণ লেদার মৃত হামিদ আলীর পুত্র আব্দুস শুক্কুর (৪৮) ও আবু বক্করের পুত্র ফরিদ আলম (৩০) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রোজু পর আদালতে প্রেরণের প্রস্তুুতি চলছে। এই পদক্ষেপ গ্রহণের ফলে আগামীতে কেউ পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও টাকা আত্মসাত করার সাহস পাবেনা বলে জন সাধারন মনে করেন।

উল্লেখ্য, টেকনাফ মডেল থানার ওসি আগামী ১৬ ডিসেম্বরের পূর্বে টেকনাফ তথা বাংলাদেশকে মাদক মুক্ত করার ঘোষণার সুত্রধরে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান জোরদার করেন। এই সুযোগে একটি সুযোগ সন্ধানী চক্র মাদক তালিকায় নাম অর্ন্তভূক্তির ভয় দেখিয়ে বিভিন্ন জন থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে পকেটস্ত করতে শুরু করে। বিষয়টি পুলিশের নজরে এলে উর্ধ্বতন মহলকে অবহিত করে এই দূর্বৃত্ত চক্রের ৩জন সদস্যকে আটক করা হয়।
আটক চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে উক্ত এলাকায় সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জনের নিকট হতে চাঁদা আদায় করে আসছিল। তারা আটক হওয়ায় ভূক্তভোগী জনসাধারণ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off