1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি 

ইয়াবা ব্যবসা না ছাড়লে কপালে অনেক দুঃখ আছে ! এসআই মনিরুল ইসলাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৯৪ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, (টেকনাফ৭১)

 

 

ইয়াবা ব্যবসায়ীরা যত বড়ই হোক তাদের ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোন মূল্য দেশে মাদক,সন্ত্রাস ও মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুশরন করতে হবে। সেই লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে টেকনাফ কে মাদক মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ওসি প্রদীপ কুমার দাশ এর নির্দেশে টেকনাফের প্রতিটি ইউনিয়নে দু টি ভাগে ভাগকরে অভিযান ও প্রচারনা পরিচালনা করছেন টেকনাফ মডেল থানা পুলিশ। তারি অংশ হিসেবে ৩০ জুলাই বিকেলে হ্নীলা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে লেদা টাওয়ার বাজারে এলাকায় বিট পুলিশিং মাদক বিরোধী সমাবেশ করেন। উক্ত সভায় টেকনাফ মডেল থানার এস আই মনিরুল ইসলাম বলেন, হালাল পন্থায় রুজি রোজগার করে সংসার চালান আমরা আপনাদের সহযোগিতা। আপনাদের মত ভাগ্যবান কেউ নেই, কারণ পূর্বে নাফ নদী জাল দিলেই মাছ ধরা যায়, পশ্চিমে পাহাড় আর সাগর এবং বিস্তীর্ণ লবণের মাঠ। মাটিতে পলিথিন দিয়ে লবণাক্ত পানি দিলেই টাকা ইনকাম করা যায়। এগুলো না করে কেন ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন। হয় মাদক ছাড়েন না হয় এলাকা ছাড়েন। সত্য পথে আসলে আমরা আপনাদের বন্ধু হব । এলাকার কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের নাম দেন আপনাদের পরিচয় গোপন রাখা হবে। না হয় আমাদের অভিযানে কেউ ছাড় পাবেনা। অবশ্যই টেকনাফ কে মাদকমুক্ত করবোই।এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ কামাল,যুবলীগ নেতা জামাল আহাম্মদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off