1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফে রােহিঙ্গা ক্যাম্পে থেকে ৯ রােহিঙ্গা সন্ত্রাসীসহ : অস্ত্র, কার্তুজ ও কিরিচ উদ্ধার| টেকনাফ নিউজ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৪০ বার পড়া হয়েছে

হোয়াইক্যং প্রতিনিধি:টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রােহিঙ্গা ক্যাম্পের পাশ্ববর্তী পাহাড়ে স্বশস্ত্র অবস্থান নিয়ে ক্যাম্প নিয়ন্ত্রন করছেন একটি সন্ত্রাসী গ্রুপ।

টেকনাফের ২২ নাম্বার রােহিঙ্গা ক্যাম্পে স্বশস্ত্র সন্ত্রাসীরা প্রভাব খাটানাের চেষ্টা কালে সাধারন রােহিঙ্গা ধাওয়া দেন। ২৫ আগষ্ট ভাের ৫ টারদিকে টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পের উত্তর-পশ্চিমে পাহাড় হতে স্বশস্ত্র আরসা গ্রুপের একটি গ্রুপ সি-ব্লক পয়েন্টে অনুপ্রবেশের চেষ্টা করলে ক্যাম্পের সাধারণ রােহিঙ্গারা ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।

এসময় উভয়পক্ষের সকাল ৭টা পর্যন্ত ৫০/৬০ রাউন্ডের অধিক ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয় ক্যাম্পের মাঝি ও সাধারণ রােহিঙ্গারা স্বীকার করেন। এই সন্ত্রাসীরা উক্ত ক্যাম্পের ২২হাজার রােহিঙ্গাদের জিম্মি করে আসছে। এখনাে পুনরায় হামলার আশংকায় ক্যাম্প এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

সাধারণ রােহিঙ্গারা আতংকে রয়েছে। মঙ্গল বার। বিকালে টেকনাফের উনছিপ্রাং ক্যাম্প ইনচার্জ, আর্মড পুলিশ যৌথ অভিযান চালিয়ে নয়জন রােহিঙ্গা সন্ত্রাসী আটক করেছ। এসময় তাদের কাছ থেকে দুইটি দদেশী তৈরি এক নলা বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও দুইটি কিরিচ। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রােহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের ছেলে আমাত উল্লাহ (২৬) টেকনাফের উনছিপ্রাং রােহিঙ্গা ক্যাম্পের রহমত উল্লাহ ছেলে নুর হাসান (১৫,একই ক্যাম্পের হাবিবুল্লাহ ছেলে জাফর আলম (৩০), আহমদ হােসেনের ছেলে আবদুর রহমান (২৩) জুহুর আলমের ছেলে মাে:আলম। (২২),আহমদ হােসেনের ছেলে নুর হােসেন (২৮),উখিয়ার কুতুপালং রােহিঙ্গা ক্যাম্পের আবু শমার ছেলে আনােয়ারকুতুপালং রােহিঙ্গা ক্যাম্পের আবু শমার ছেলে আনােয়ার সাদেক (২০), টেকনাফের উনছিপ্রাং ক্যাম্পের আবদুর সালামের ছেলে মােঃ আমিন ( ২২) ও শাহ আলমের ছেলে মাে: সাদেক (১৫)।

এ ব্যাপারে এপিবিএন পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। এ পি বি এন অতিরিক্ত পুলিশ সুপার সােলেহ রানা সত্যতা স্বীকার করেন।টেকনাফ থানার ডিউটি অফিসার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off