1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি,সম্পাদক উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ–টেকনাফ নিউজ

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক::

অদ্য ২৬ আগষ্ট দৈনিক ইত্তেফাক পত্রিকা অনলাইন ও বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমসহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “ওসি প্রদীপসহ ২৩জনের বিরুদ্ধে আরো একটি ক্রসফায়ারে হত্যার অভিযোগ’’শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদটি খতিয়ে দেখে উক্ত মামলায় আমাদের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার গভীর ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়েছি।

এই বিষয়ে আমরা সর্বস্তরের জনসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, এই খবর পাওয়ার পর আমরা উক্ত মামলার বাদীর বাড়িতে গিয়ে স্বশরীরে স্বাক্ষাত করি। মামলার বাদী নুরুল হোছাইন বলেন আমি তো আপনাদের চিনিনা এবং জানিনা। তাহলে এই মামলায় আমাদের ২১নং এবং ২২নং আসামী কেন করা হল জানতে চাইলে তিনি বলেন, হ্নীলা হতে ৬/৭জন লোক এসে তথ্য দেন যে আমার মরহুম ভাইকে আপনাদের সহায়তায় ধাওয়া করে হ্নীলা ষ্টেশন হতে আটক করা হয় এবং পরে পুলিশ ক্রসফায়ার নাটক সাজায়। এই কারণে আপনাদের আসামী করেছি। কিন্তু ঐ ঘটনার দিন আমরা উপস্থিত ছিলাম না বরং তাকে প্রকাশ্য দিবালোকে আটকের ঘটনায় কারা কারা উপস্থিত ছিল তা সকলেই অবগত রয়েছেন। উক্ত মামলা সংশ্লিষ্ট আসামী পুলিশের সাথে আমাদের কোন ধরনের পরিচিতি ও সম্পর্ক নেই।

সুতরাং উক্ত ঘটনার সময় আমরা উপস্থিত না থাকা সত্বেও বিশেষ মহলের প্ররোচনায় রাজনৈতিক দ্বন্দের স্বার্থ হাসিলের জন্য উক্ত এজাহারে আসামী করে হয়রানির পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়পন্ন করার অপচেষ্টা চালিয়েছে।

আগামী ইউপি নির্বাচনের প্রতিহিংসা ও বড় বিরোধ ছিল সভাপতি নুরুল আলম বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী ছিলেন এবং আগামীতেও প্রার্থী হবে তাই স্হানীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র মিলে বাদীর নিজ বাসায় গিয়ে অর্থ সহ সকল প্রকার সহযোগিতা দিয়ে আমাদের দুজনের নাম পুলিশের বিরুদ্ধে বাদির করা এজাহারে দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। তাই আমরা এসব ষড়যন্ত্র ও চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক শুভাকাংখীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
নুরুল আলম নুরু
সভাপতি,
আনোয়ার হোসেন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, হ্নীলা ইউনিয়ন শাখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off