1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

টেকনাফে হ্নীলা ইউনিয়নে উত্তোরণের প্রকল্প অবিহিত করন কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নে হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোষ্ট কমিউনিটি জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় যে বিষয়টি বিশেষ গুরুত্ব পায় তা হল হ্নীলা ইউনিয়নের কমিউনিটির ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা। উল্লেখিত বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সকল অংশগ্রহণকারী গণ এই কার্যক্রমের প্রশংসা করেন। আগামীতে সকল কার্যক্রম সফল করার জন্য সকলে একযোগে মতামত প্রদান করেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়নে ১/২/৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন মেম্বার।বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এখন তাই মানুষকে মানবসম্পদে রূপান্তর করার কার্যক্রমটি হ্নীলা ইউনিয়ন কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি হ্নীলা ইউনিয়নের নয় ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদস্যাদের এই কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। অতিথি মহোদয় গন তাহাদের মূল বক্তব্যে বলেন, এসডিজি গোল অর্জন করতে হলে বাংলাদেশের মানুষকে মানবসম্পদে রূপান্তরিত করার বিকল্প নেই। তাই এটি একটি সময়োপযোগী পদক্ষেপ উত্তরণ সংস্থাকে তাহাদের হ্নীলা পরিষদ সার্বক্ষণিক সহযোগিতা দেয়ার আশ্বস্ত দেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদ উদ্দীন , ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যা বৃন্দ।
উত্তরণের কাজী মোহাম্মদ সোহরাব, আবু সাঈদ। কর্মশালাটি পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা এম এম হাসিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!