1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি টেকনাফ উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হলেন মো. দেলোয়ার হোসেন শাহজাহান চৌধুরী-বিএনপির ঘাঁটিতে প্রথম জয়ে মরিয়া জামায়াতের আনোয়ারী

ইয়াবা ব্যবসায়ীরা স্বরূপে ফিরছে মোটরসাইকেল যোগে পাচার হচ্ছে ইয়াবা শীঘ্রই অভিযান, মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তারা

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ,মোঃ আরাফাত সানি::টেকনাফ

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য মোঃ শফিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আ’লীগের সিঃ সহ-সভাপতি জহির হোসেন, বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, সাবরাং ইউপি’র প্যানেল চেয়ারম্যান শরীফ হোসেন, সদরের ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছৈয়দ, সেন্টমার্টিন ইউপি’র নুর আহমদ, শাহপরীরদ্বীপ সাংগঠনিক আ’লীগের সভাপতি সোনা আলী, উপজেলা কমিনিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুল কালাম, কোস্টগার্ডসহ সরকারী কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেছেন-সিনহা হত্যার ঘটনার পর থেকে টেকনাফে ইয়াবা ব্যবসা বৃদ্ধি পেয়েছে। ফলে ইয়াবা ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাই মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে।

সভায় জেলা পরিষদ সদস্য শফিক মিয়া বলেছেন-টেকনাফ সীমান্তে মাদক ব্যবসায়ীরা যেভাবে ইয়াবা মজুদ করেছে, তা আগামী ৫ বছর ব্যবসা করলেও শেষ হবে না। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরী।

উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন– ওসি ছাড়া একটি থানা চলতে পারে না, দিন যত যাচ্ছে, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত অবনতির দিকে ধাবিত হচ্ছে। অতিসত্বর থানায় নতুন ওসি’র মাধ্যমে বর্তমান পরিস্থিতি উন্নতি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!